25 C
আবহাওয়া
৯:১৫ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » কাপ্তাইয়ে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান, একদিনে ৯ মামলা

কাপ্তাইয়ে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান, একদিনে ৯ মামলা

ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান

বিএনএ, রাঙামাটি: হ্রদ ও পাহাড়ের জেলা রাঙামাটির কাপ্তাইয়ে ফিটনেস বিহীন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া গাড়ী চালানোর অপরাধে ৯ টি মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে পাঁচ হাজার একশত টাকা।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান।

জানা গেছে, অভিযানে ২০১৮ সালের সড়ক পরিবহন আইন অনুযায়ী বিভিন্ন ধারায় ফিটনেস-লাইন্সেস বিহীন, হেলমেট বিহীন এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া সড়কে গাড়ী চালানোর অপরাধে পিকআপ, ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেলের বিরুদ্ধে ৯টি মামলা ও ৫ হাজার ১ শত টাকা জরিমানা আদায় করা হয়ছে।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান বলেন, বেশির ভাগ গাড়িরই কাগজপত্র ঠিক নেই। কিছুক্ষণ অভিযান চালানোর পর রাস্তায় গাড়ির পরিমাণ কমে গেছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন,ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা