27 C
আবহাওয়া
৬:২৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম নগরীতে ট্রাকের ধাক্কায় নিহত ২

চট্টগ্রাম নগরীতে ট্রাকের ধাক্কায় নিহত ২

সড়ক দুর্ঘটনায়

বিএনএ চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। বুধবার (১৭ নভেম্বর) বিকেলে নগরীর বন্দর থানার ধুমপাড়া সাগরপাড়ে আউটার রিং রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,মাহমুদা আক্তার অরিন (৩৫) ও তার তিন বছর বয়সী মেয়ে জান্নাতুল মাওয়া আতিফা। অরিনের স্বামী কলেজ শিক্ষক নুর নবী পারভেজ এবং অটোরিকশা চালককে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

নুর নবী পারভেজ নগরীর উত্তর কাট্টলীর মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় তার গ্রামের বাড়ি। আহত অটোরিকশা চালকের পরিচয় জানা যায়নি।

নগর পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার তারেক আজিজ সংবাদ মাধ্যমকে বলেন, অটোরিকশায় করে তারা পতেঙ্গা সমুদ্র সৈকতের দিকে যাচ্ছিলেন। আউটার রিং রোডে বালু বহনকারী একটি ডাম্পট্রাক পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

বন্দর থানার এসআই মাসুদুর রহমান বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে, চালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন