25 C
আবহাওয়া
৮:১৫ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাউজান ট্রমা সেন্টার উদ্বোধন

১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাউজান ট্রমা সেন্টার উদ্বোধন

১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাউজান ট্রমা সেন্টার উদ্বোধন

বিএনএ, রাউজান (চট্টগ্রাম): প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি চার লেইন মহাসড়ক সংলগ্ন নির্মাণ করা রাউজান ট্রমা সেন্টার উদ্বোধন করেছেন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে প্রতিষ্ঠানটি উদ্বোধন করে তিনি স্থানীয়দের উদেশ্যে বলেন, প্রতিবছর এই সড়কে অনেক মানুষ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে।

তাৎক্ষণিক চিকিৎসা না পেয়ে অনেকেই হতাহত হয়। সড়কে দুর্ঘটনা কবলিত মানুষের জীবন রক্ষায় এই ট্রামা সেন্টার প্রতিষ্ঠা অপরিহার্য্য ছিল। এই প্রতিষ্ঠান দুর্ঘটনায় আহত মানুষের জীবন রক্ষায় সহায়ক ভুমিকা রাখবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয় এলাকায় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর চাহিদা পত্রের অনুকুলে ট্রমা সেন্টার প্রকল্পটি অনুমোদন দেয়। ইতিপূর্বে ঠিকাদার প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটির অবকাঠামোগত সব কাজ শেষ করে উদ্বোধনের অপেক্ষায় প্রস্তুত রেখেছিল।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ আছে: ইসি সচিব

রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢালারমুখ এলাকায় সড়কপাশের ট্রমা সেন্টারটি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.সুমন ধর, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, ডা. অনুসেন দাশ গুপ্ত, ডা. মোহাম্মদ জাহেদ, ডা. মোহাম্মদ শাহেরিয়ার প্রমুখ।

বিএনএনিউজ/ শফিউল আলম/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন