28 C
আবহাওয়া
৬:১৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » অপারেশন থিয়েটার থেকে পালালেন আসামি

অপারেশন থিয়েটার থেকে পালালেন আসামি

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটার  থেকে ফিজ আল আসাদ প্রকাশ ফাহিম (২৬) নামে এক আসামি পালিয়েছেন।পালিয়ে যাওয়া আসামি মো. হাফিজ আল আসাদ কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার বাসিন্দা। তিনি নগরের পতেঙ্গা থানা এলাকায় থাকতেন।

তিনি চট্টগ্রামের পতেঙ্গা থানায় মারামারির মামলায় গ্রেপ্তার ছিলেন। তাকে আবারও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

পুলিশ জানায়, পতেঙ্গা এলাকায় সংঘর্ষে জড়িত থাকার মামলায় রোববার সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজারের কুতুবদিয়ার বাসিন্দা হাফিজ আল আসাদকে (২৬) গ্রেপ্তার করে পতেঙ্গা থানা পুলিশ। গ্রেপ্তারের সময় ছুরিকাঘাতের কারণে তার হাত থেকে রক্ত পড়ছিল।

পুলিশ ও হাসপাতাল সূত্রে আরও জানা যায়, নগরের পতেঙ্গা থানার মিন্টু মিয়ার দায়ের করা মামলায় রোববার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মো. হাফিজ আল আসাদকে এক হাতে গুরুতর জখম অবস্থায় গ্রেফতার করা হয়। এরপর চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক হাসপাতালে ভর্তি দেন। সেখানে অপারেশন থিয়েটারে নিয়ে গেলে পালিয়ে যায় আসামি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক গণমাধ্যমকে বলেন, হাসপাতাল থেকে এক আসামি পালিয়ে গেছে। সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা ওই আসামির দায়িত্বে ছিলেন। ওখানে আমাদের কোনো দায়িত্ব ছিল না।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা