27.3 C
আবহাওয়া
২:২৬ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » ভাঙারির দোকান দিলেন সাজ্জাদ!

ভাঙারির দোকান দিলেন সাজ্জাদ!

সাজ্জাদ

বিনোদন ডেস্ক: দোকানটা সাজানো নানা রকমের ভাঙারি জিনিসপত্র দিয়ে। সামনের টেবিলে ছড়িয়ে-ছিটিয়ে আছে খাতাপত্র। টেবিলের অবস্থাও যা-তা। ঠিক তার পাশেই কোনো রকমে টিকে থাকা চেয়ারে বসে আছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। এ রকম একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন ‘ব্যাক টু দ্য ওয়ার্ক আফটার থ্রি মান্থস। বি.দ্র. ভাঙারির দোকান আমার না। নাটকের নাম: এক পশলা বৃষ্টি।’

সেই সূত্র ধরেই এই অভিনেতা বলেন, ‘গত তিন মাস কোনো শুটিং করিনি। আমার স্ত্রী অসুস্থ। তাকে নিয়ে ঢাকা-চেন্নাই আসা-যাওয়া করতে হয়েছে। এখনো স্ত্রী চিকিৎসাধীন। খানিকটা ভালো। তাই আমি দেশে এসেছি। স্ত্রী আছেন চেন্নাইতে। এই ফাঁকে এই নাটকের শুটিংটা করা হলো।’

তিনি জানালেন, ‘এক পশলা বৃষ্টি’ পরিচালনা করছেন তরুণ নির্মাতা রুহুল আমিন শিশির। লেখাও তারই। শুটিং চলেছে দুই দিন। টঙ্গীর চেরাগ আলী এলাকায় একটি ভাঙারির দোকান এবং আশপাশের এলাকায় হয়েছে নাটকটির শুটিং।

নাটকের গল্প নিয়ে ইরফান সাজ্জাদ বলেন, ‘একটা অনাথ ছেলের গল্প। যাকে ভাঙারির দোকানের মালিক ছোটবেলা থেকে বড় করেছেন। এখন ছেলেটি দোকান চালায়। পাশাপাশি একটা অনাথ বাচ্চাদের স্কুল দেখাশোনা করে। এসব করতে গিয়ে সামাজিকভাবে নানা রকম সমস্যার মুখোমুখি হতে হয় তাকে। এটা নিয়েই গল্প এগোয়।’

তিনি জানান, নাটকটিতে ইরফানের সঙ্গে সহশিল্পী সালহা খানম নাদিয়া। শিগগির এটি প্রচারিত হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ