23 C
আবহাওয়া
৫:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে আরও ১০ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ১০ জনের করোনা শনাক্ত


বিএনএ, চট্টগ্রাম : গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ১ লাখ ২ হাজার ১১০ জন। তবে এদিন করোনায় চট্টগ্রামে কারো মৃত্যু হয়নি।

রোববার (১৭ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে ৯ ল্যাবে ১ হাজার ৫৮৬টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১০ জনের। নতুন আক্রান্তদের মধ্যে ১০ জনই নগরের বাসিন্দা। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৬৩ শতাংশ।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১ জন, শেভরণ ল্যাবে ২ জন ও এপিক হেলথ কেয়ার ল্যাবে ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

এছাড়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাব, আরটিআরএল ল্যাব, মেডিক্যাল সেন্টার, মা ও শিশু হাসপাতাল ল্যাব, ল্যাব এইড এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে