বিএনএ, বিশ্বডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান ও স্থল অভিযানে অন্তত ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে তীব্র বিমান হামলা ও স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আল জাজিরা জানিয়েছে, অঞ্চলটির প্রধান আবাসিক এলাকার দিকে অগ্রসর হচ্ছে আইডিএফ। এ প্রেক্ষাপটে ইউরোপিয়ান ইউনিয়ন সতর্ক করে বলেছে, গাজা সিটিতে মৃতের সংখ্যা বহুগুণ বেড়ে যেতে পারে।
এদিকে, আবারও হামাসকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিএনএ/ ওজি/শাম্মী
![]()

