25 C
আবহাওয়া
১০:১২ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে প্রয়াত সংসদ সদস্য বাদলের কবরস্থান ভাঙচুর, আগুন

বোয়ালখালীতে প্রয়াত সংসদ সদস্য বাদলের কবরস্থান ভাঙচুর, আগুন

বোয়ালখালীতে প্রয়াত সংসদ সদস্য বাদলের কবরস্থান ভাঙচুর, আগুন

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাবেক কার্যকরী সভাপতি ও সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের কবরস্থান ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে দুর্বৃত্তরা গাড়ি নিয়ে এসে উপজেলার পশ্চিম সারোয়াতলী গ্রামের আহমদুল্লাহ খান বাড়ির পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন বাদলের স্ত্রী সেলিনা খান।

এ ঘটনা লিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন তাঁর স্ত্রী সেলিনা খান। পাশাপাশি তিনি থানায় অভিযোগ করেছেন।

সেলিনা খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত পোস্ট দিয়ে জানান, আমি মিসেস মঈনুদ্দিন খান বাদল, আমার স্বামী (বাদল) ২০১৯ সালের ৭ নভেম্বর ইন্তেকাল করেছেন। কতিপয় সন্ত্রাসী আজ (মঙ্গলবার) দুপুরে গাড়ী নিয়ে এসে মঈনুদ্দিন খান বাদলের পৈত্রিক ভিটায় অবস্থিত কবরের উপরের লাগানো ফুল গাছে এবং কবরে আগুন দিয়ে ভাংচুর করেছে।

এ ঘটনার সত্যতা স্বীকার করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, কিছু দুষ্কৃতকারী কবরে ভাঙচুর ও আগুন লাগিয়েছে। অভিযোগ শুনে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টির তদন্ত চলছে।

প্রসঙ্গত, মঈন উদ্দীন খান ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে দশম ও ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৯ সালের ৭ নভেম্বর ভারতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পশ্চিম সারোয়াতলী বাড়ির পাশে তাঁকে কবর দেওয়া হয়।

বিএনএনিউজ/ বাবর মুনাফএইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা