26 C
আবহাওয়া
৪:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের উদ্যোগে কালো পতাকা মিছিল ও সমাবেশ

নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের উদ্যোগে কালো পতাকা মিছিল ও সমাবেশ

নার্সিং ও মিডওয়াইফাইরী কাউন্সিলের উদ্যোগে কালো পতাকা মিছিল ও সমাবেশ

বিএনএ, ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের উদ্যোগে কালো পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঢামেক হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে পতাকা মিছিল হয়। পরে মিছিলটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।

নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলেরর প্রধান সমন্বয়ক মর্জিনা আক্তার বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের ১ দফা দাবি করে আসছি। আমরা চাই নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের, প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে নয়, নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের যেন সঠিকভাবে পদায়ন করা হয়।’

মর্জিনা আক্তার আরও বলেন, ‘আমাদের এই পদযাত্রা এবং মিছিল দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান থাকবে। সেই সাথে রোগীদের সেবা দানে কোনো গাফিলতি যেন না হয় এ বিষয়টিও আমরা বিশেষভাবে লক্ষ্য রাখছি। আজকেও আমাদের নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল ও অধিদপ্তরের সামনে কর্মসূচি চলমান রয়েছে।’

বিএনএনিউজ/ আজিজুল হাকিম/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল আজ মজুরি বোর্ড গঠনের ঘোষণা তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ