28 C
আবহাওয়া
২:৪০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ভোলায় বজ্রপাতে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ভোলায় বজ্রপাতে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

বজ্রপাত

বিএনএ, ভোলা : জেলার তজুমদ্দিন উপজেলায় বজ্রপাতে স্থানীয় একটি বেসরকারি ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাকের (৪০) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টম্বর) এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোলকপুর গ্রামে নিজ বাড়ির পাশে সুপারির বাগানে আকম্মিক বজ্রপাতে আহত হন আব্দুর রাজ্জাক। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন।

তজুমদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত আব্দুর রাজ্জাক আল আরাফা ইসলামী ব্যাংকের (এজেন্ট ব্যাংক) কুঞ্জেরহাট শাখায় কর্মরত ছিলেন। শুক্রবার দুপুরে বাড়ির পাশের সুপারি বাগানে আকম্মিক বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু