31 C
আবহাওয়া
৪:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » জন্মদিনে মোদিকে ৭১টি লাল গোলাপ পাঠালেন শেখ হাসিনা

জন্মদিনে মোদিকে ৭১টি লাল গোলাপ পাঠালেন শেখ হাসিনা

জন্মদিনে মোদিকে ৭১টি লাল গোলাপ পাঠালেন শেখ হাসিনা

বিএনএ, ডেস্ক :  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১ তম জন্মদিনে ৭১টি লাল গোলাপের একটি ফুলের তোড়া পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার(১৭ আগস্ট) সকালে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন  শেখ হাসিনার পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে গোলাপ ফুলের তোড়া পাঠায় ।

উল্লেখ্য, ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদি ভারতের গুজরাটের ভাডনগর শহরে জন্মগ্রহণ করেন। ২০০১ সালের ৭ অক্টোবর থেকে ২০১৪ সালের ২২ মে পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। পরবর্তী সময়ে ২০১৪ সালের ২৬ মে থেকে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে, ১৭ সেপ্টেম্বর থেকে আগামী ৭ অক্টোবর নরেন্দ্র মোদীর রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দায়িত্বভার গ্রহণের ২০ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় ও দলীয় পর্যায়ে ২০ দিনব্যাপী ‘সেবা ও সমর্পণ অভিযান’ শীর্ষক ব্যাপক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী