26 C
আবহাওয়া
৮:০০ পূর্বাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » অ্যাসাইনমেন্টের জন্য কোনো ফি নেই : শিক্ষামন্ত্রী

অ্যাসাইনমেন্টের জন্য কোনো ফি নেই : শিক্ষামন্ত্রী

অ্যাসাইনমেন্টের জন্য কোনো ফি নেই : শিক্ষামন্ত্রী

বিএনএ চাঁদপুর: অ্যাসাইনমেন্ট জমা নেয়ার সঙ্গে স্কুলের ফিসের (বেতন) কোনো সম্পর্কে নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অ্যাসাইনমেন্টের  জমা দিতে কোনো ফি লাগবে না বলেও জানান তিনি।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আরও বলেন, কারোনার কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায়  অনেক শিক্ষার্থী ফি পরিশোধ করতে পারেনি। যা এখন অনেকের বোঝা হয়ে গেছে। যেসব শিক্ষার্থী সময়মত বেতন পরিশোধ করতে পারেননি তাদের ধীরে ধীরে টাকা পরিশোধ করার সুযোগ দেয়ার বিষয়ে বিবেচনা করা হচ্ছে। যাদের সামর্থ্য রয়েছে তাদের অবশ্যই ফি পরিশোধ করা উচিত। সেই ফির সঙ্গে অ্যাসাইনমেন্টের কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, শুধু করোনা বা ডেঙ্গুর জন্য নয়, সুস্থ সুন্দর ভবিষ্যতের জন্য সবাইকেই শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায় রেখে চলা উচিত। স্বাস্থ্যবিধি মানা অভ্যাসে পরিণত করা দরকার বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু