24 C
আবহাওয়া
৭:৪১ পূর্বাহ্ণ - মে ৬, ২০২৬
Bnanews24.com
Home » মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন

মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন


বিএনএ, ঢাকা : রাজধানীর মহাখালী এলাকায় রাওয়া ক্লাবের পাশে ইউরেকা ফিলিং স্টেশনে আগুন লেগেছে। এ সময় বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।

তিনি জানান, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে আগুনের সংবাদ পাই। পরে ঘটনাস্থলের উদ্দেশ্যে মোট ১০টি ইউনিট পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেল বহনকারী গাড়ি থেকে তেল নেওয়া হচ্ছিলো। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। প্রথমে পাম্পের লোকজন আগুন নেভাতে চেষ্টা করেন, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ