28 C
আবহাওয়া
১১:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » আন্দোলনে গিয়ে ১৩ দিন ধরে নিখোঁজ সিফাত

আন্দোলনে গিয়ে ১৩ দিন ধরে নিখোঁজ সিফাত


বিএনএ, কক্সবাজার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া ছাত্র সিফাতুল ইসলাম সিফাত (২২) ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। ৪ আগস্ট আন্দোলনে গিয়ে নিখোঁজ হন সিফাত।

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ব গর্জনতলী গ্রামে সিফাতের বাড়ি। তাঁর পিতার নাম ছদরুল ইসলাম। সিফাতের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। এতে তাঁর পিতা-মাতা ও পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

সিফাতের বড় ভাই সাইফুল ইসলাম বলেন, ঢাকাসহ সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছিল। ৪ আগস্ট ছাত্র-জনতা এক হয়ে গণ-অভ্যুত্থানে রূপ নেয়। ওই দিন বেলা ১১টার দিকে সিফাত আমাকে ফোন দিয়ে বলে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছি। আন্দোলনের সময় পুলিশের কাঁদানে গ্যাসে অসুস্থ হওয়া ও আহত হওয়ার কথা জানান। এ সময় কিছু টাকা পাঠাতে বলেছিল। ওই দিন তাঁকে টাকা পাঠানোর জন্য ফোন দিই। এর পর থেকে তার ফোন বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, সিফাত ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। সাভারে বন্ধুদের নিয়ে ভাড়া বাসায় থাকতেন। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি, ৪ আগস্টের পর থেকে তাঁকে দেখা যাইনি বলেও জানিয়েছে। আমার পিতা সিফাতের খোঁজ নিতে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। আমার মা ছেলের সন্ধান না পেয়ে শোকে পাগলপ্রায়।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে