28 C
আবহাওয়া
৬:৩১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামের সাবেক এমপি এম এ লতিফ গ্রেপ্তার

চট্টগ্রামের সাবেক এমপি এম এ লতিফ গ্রেপ্তার


বিএনএ, চট্টগ্রাম : ডবলমুরিং থানা পুলিশ চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে গ্রেপ্তার করেছে।  এবার তাকে সহিংসতার মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলে জানিয়েছে পুলিশ।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর কাদের পাটোয়ারী জানান, সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে শুক্রবার রাতে বায়েজিদ বোস্তামী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) ৭ দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত ৯ আগস্ট শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের মাদারবাড়ি নসু মালুম মসজিদ এলাকা থেকে তাকে আটক করে সেনাবাহিনী। এর আগে তাকে জনরোষ থেকেও উদ্ধার করে সেনাবাহিনী।

থানা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এরশাদ নামের এক ব্যক্তি গুলিতে আহত হন। এরশাদ শুক্রবার ডবলমুরিং থানায় এম এ লতিফসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় এম এ লতিফ গুলি করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা