27 C
আবহাওয়া
১:০৭ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ৭ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-রাজশাহী ট্রেন চলাচল

৭ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-রাজশাহী ট্রেন চলাচল

৭ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-রাজশাহী ট্রেন চলাচল

বিএনএ,গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় পদ্মা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৭ ঘণ্টা পর ঢাকা- রাজশাহী রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) রাত পৌণে ৯ টার দিকে ট্রেনটি একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে শনিবার (১৭ আগস্ট) ভোর ৪টা থেকে ওই রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন মাস্টার হানিফ মিয়া জানান, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে পদ্মা এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি ঢাকা-রাজশাহী রেললাইনের গাজীপুরের সালনা এলাকায় পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রেনের পেছনের লাইনচ্যুত বগিটি রেখেই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। খবর পেয়ে উদ্ধারকারী টিম রাতেই ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে মৌচাক স্টেশনে সরিয়ে নেয়।

বগি লাইনচ্যুত হলেও এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ সময়ের মধ্যে জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনে চিত্রা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস দুইটি ট্রেন আটকে থাকে।

এদিকে উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। জয়দেবপুর ও টাঙ্গাইলে দীর্ঘসময় আরও কয়েকটি ট্রেন আটকে থাকে। এতে অনেক যাত্রী ট্রেন থেকে নেমে বাসযোগে চলে যেতে দেখা গেছে।

বিএনএ,নিউজ/রেহানা/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ