28 C
আবহাওয়া
৫:৪৬ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ডোমিনিকান রিপাবলিকে বিস্ফোরণে নিহত ২৭

ডোমিনিকান রিপাবলিকে বিস্ফোরণে নিহত ২৭


বিএনএ, বিশ্বডেস্ক : ক্যারিবীয় দেশ ডোমিনিকান রিপাবলিকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চার মাস বয়সী এক শিশুও রয়েছে। স্থানীয় সময় গত সোমবার দেশটির সান ক্রিস্টোবাল শহরে এই বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনা ঘটে।

বুধবার মৃতের সংখ্যা ১১ জন থেকে বেড়ে ২৭ জনে পৌঁছায়। এছাড়া জীবিতদের সন্ধানে উদ্ধার কর্যক্রম এখনও অব্যাহত রয়েছে।

সোমবার সান ক্রিস্টোবাল শহরের বাণিজ্যিক এলাকায় কী কারণে এই বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি। অবশ্য বিস্ফোরণের বেশ কয়েক ঘণ্টা পরও ঘটনাস্থলে ধোঁয়া এবং আগুন জ্বলতে দেখা যায়।

এদিকে, বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট লুইস আবিনাদার। মঙ্গলবার তিনি বলেছেন, নিখোঁজদের শনাক্ত করার জন্য আমরা মানবিক ভাবে যা সম্ভব তা করছি।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!