28 C
আবহাওয়া
৩:২৫ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সাঈদীর চিকিৎসককে হত্যার দুই হুমকিদাতা কারাগারে

সাঈদীর চিকিৎসককে হত্যার দুই হুমকিদাতা কারাগারে


বিএনএ, ঢাকা: দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসা দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হুমকিদাতা  তাফসিরুল ইসলাম (২৩) ও হাফিজা মাহবুব বৃষ্টিকে কারাগারে পাঠিয়েছে  আদালত।

এর আগে বিএসএমএমইউ চিকিৎসক এস এম মোস্তফা জামান বাদী হয়ে ধানমন্ডি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) পুলিশ তাদের আদালতে হাজির করে। এরপর ধানমন্ডি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন মোহাম্মদ জসিম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৩ আগস্ট জামায়াত নেতা সাঈদী অসুস্থ হওয়ায় তাকে বিএসএমএমইউয়ের জরুরি বিভাগে ভর্তি করা হয়। ১৪ আগস্ট রাতে তিনি মারা যান।

সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে সাঈদীকে চিকিৎসা দেওয়া এস এম মোস্তফা জামানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে বিভিন্ন আইডি থেকে তার বিরুদ্ধে অপপ্রচারের পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা