28 C
আবহাওয়া
৪:০০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » জবি শিক্ষক নাসির অপসারণের রায় অবৈধ: হাইকোর্ট

জবি শিক্ষক নাসির অপসারণের রায় অবৈধ: হাইকোর্ট


বিএনএ, ঢাকা: (আদালত প্রতিবেদক): গবেষণা প্রবন্ধ জালিয়াতির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদের অপসারণের আদেশ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) অপসারণ আদেশের বিরুদ্ধে ওই শিক্ষকের রিটে জারি করা রুল মঞ্জুর করে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ রায় দেন।

আদালতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও তানজীব উল আলম। শিক্ষকের পক্ষে ছিলেন আইনজীবী শাহদীন মালিক ও এম মঞ্জুর আলম।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদের বিরুদ্ধে প্রকাশনা জালিয়াতির অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে ২০১৮ সালের ২৬ এপ্রিল ৭৭তম সিন্ডিকেট সভায় তাকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত হয়।

পরে অপসারণ আদেশ পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন শিক্ষক নাসির উদ্দিন। ২০১৯ সালের আগস্টে হাইকোর্ট রুল জারি করেন। সেই রুলের চূড়ান্ত রায় বৃহস্পতিবার ঘোষণা করা হয়।

বিএনএ নিউজ/ এসবি, ওজি

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত