23 C
আবহাওয়া
১১:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে তেলবাহী গাড়ির চাপায় বিমানের কর্মী নিহত 

রাজধানীতে তেলবাহী গাড়ির চাপায় বিমানের কর্মী নিহত 


বিএনএ, ঢাকা : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় তেলবাহী একটি গাড়ির চাপায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকৌশল বিভাগের কর্মী মো. সাদ্দাম হোসেন (৩৮) নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মিয়া জানান, বুধবার রাতে এ দুর্ঘটনার খবর পাওয়া যায়। এ ঘটনায় পদ্মা অয়েলের একটি গাড়ি জব্দ করা হয়েছে।

তিনি জানান, ঘটনাস্থলটিতে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ। পদ্মা অয়েল গেটেই এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্হায় তাকে স্হানীয় একটি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএনএ/ আজিজুল, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা