18 C
আবহাওয়া
৮:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আফগানিস্তানে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ

আফগানিস্তানে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ

Minister of Justice in the Taliban government, Abdul Hakim Sharaee,

বিশ্ব ডেস্ক: ইসলামিক এমিরেটস অব আফগানিস্তানের বিচার মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের অভ্যন্তরে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করেছে।
বুধবার(১৬আগস্ট ২০২৩)কাবুলে এক সংবাদ সম্মেলনে ন্যায়বিচার বিষয়ক অন্তর্বর্তীকালীনমন্ত্রী শাইখ মৌলবি আবদুল হাকিম শরয়ী এ তথ্য জানান।

শাইখ মৌলবি আবদুল হাকিম বলেন, ‘দেশে “রাজনৈতিক দলের” কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ করা হয়েছে কারণ শরিয়াহ আইন অনুযায়ী তাদের কোনো অবস্থান নেই, এসব দলের সঙ্গে কোনো জাতীয় স্বার্থও জড়িত নয় এবং জাতি তাদেরকে পছন্দও করে না।’

মন্ত্রী শরয়ী জোর দিয়ে বলেন, শরিয়া ভিত্তির অনুপস্থিতি রাজনৈতিক দলগুলির ধারাবাহিকতাকে অপ্রয়োজনীয় এবং বিপরীতমুখী করে তোলে। তিনি দৃঢতার সঙ্গে বলেন, আফগানিস্তানে “রাজনৈতিক দলগুলোর শরিয়তের ভিত্তি নেই এবং তারা দেশের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়। ইতিহাস প্রমাণ করেছে যে দেশের রাজনৈতিক অস্থিরতার জন্য এই দলগুলো দায়ী করা যেতে পারে।”

বিশ্লেষকদের মতে, এই বিবৃতিতে প্রমাণ হয়েছে,আফগানিস্তানে তালেবান শাসকগোষ্ঠী একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে আগাচ্ছে। ২০০১ সাল থেকে তিনটি পৃথক রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা