27 C
আবহাওয়া
২:৪৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » দুই ট্রেনে নতুন কোচে যাত্রা শুরু

দুই ট্রেনে নতুন কোচে যাত্রা শুরু

দুই ট্রেনে নতুন বগিতে যাত্রা শুরু

বিএনএ, চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম রুটের বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি সম্পূর্ণ কোরিয়ান নতুন কোচে যাত্রা শুরু করেছে। একই সঙ্গে সোনার বাংলার অবমুক্ত ইন্দোনেশিয়ার লাল সবুজের নতুন বগিতে যাত্রা করেছে চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চলাচলকারী বিজয় এক্সপ্রেসও। বুধবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় সোনার বাংলার নতুন কোচের উদ্বোধন করেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক আবিদুর রহমান। এ সময় নতুন কোচের যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি বুধবার বিকেল ৫টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ১৮টি নতুন বগির সমন্বয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এছাড়া সকাল ৯ টায় সোনার বাংলা এক্সপ্রেসের ইন্দোনেশিয়ান লাল সবুজের আধুনিক ১৬টি বগি নিয়ে বিজয় এক্সপ্রেস ময়মসিংহের উদ্দেশ্যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। নতুন কোচে যাত্রীরা আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করেছেন বলে জানান রেলওয়ে সংশ্লিষ্টরা।

তারা বলেন, সোনার বাংলায় দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা যে মিটারগেজ কোচগুলো যুক্ত হয়েছে সে কোচগুলো স্টেইনলেস স্টিল বডি, স্বয়ংক্রিয় স্লাাইডিং ডোর, বায়োটয়লেট, স্বয়ংক্রিয় ঘোষণাসহ নানা ধরনের আধুনিক সুযোগ–সুবিধা রয়েছে। নতুন কোচে যাত্রীদের ভ্রমণ হবে আরামদায়ক।

সোনার বাংলা এক্সপ্রেস আগে চলতো ১৪টি কোচে। এখন সম্পূর্ণ নতুন ১৮ কোরিয়ান কোচে চলছে। একই দিন চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চলাচলকারী বিজয় এক্সপ্রেসে যুক্ত হয়েছে লাল সবুজের সোনার বাংলার অবমুক্ত কোচগুলো। বিজয় এক্সপ্রেস আগে চলতো চায়না সাদা বগিতে। আজ থেকে সোনার বাংলার অবমুক্ত ইন্দোনেশিয়ার নতুন কোচে চলাচল শুরু করেছে। আগে বিজয় এক্সপ্রেসে ছিল ১৪টি কোচ। এখন চলছে ১৬ কোচে। বিজয় এক্সপ্রেসে বাড়তি ২টি কোচে শতাধিক যাত্রী পরিবহন করা যাবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক আবিদুর রহমান জানান, আজ থেকে দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা আধুনিক নতুন কোচে চলাচল শুরু করেছে সোনার বাংলা এক্সপ্রেস। একইসঙ্গে সোনার বাংলার অবমুক্ত ইন্দোনেশিয়ার লাল সবুজের আধুনিক কোচে চলছে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসও।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম জানান, আগে সোনার বাংলায় ১৪টি কোচ ছিল। ১৪টি কোচে ৫৮৪জন যাত্রী যেতে পারতেন। এখন সম্পূর্ণ নতুন কোরিয়ান ১৮টি কোচে চলছে।

চট্টগ্রাম-ময়মনসিংহ রুটের বিজয় এক্সপ্রেস এতোদিন চায়না সাদা বগিতে চলতো। সোনার বাংলার ইন্দোনেশিয়ার লাল সবুজের আধুনিক কোচে চলছে। আগে বিজয় এক্সপ্রেস চলতো ১৪ কোচে। এখন চলছে ১৬ কোচে। বাড়তি ২টি বগিতে আরো ১০০ জনের মতো অতিরিক্ত যাত্রী যেতে পারবে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ