23 C
আবহাওয়া
৭:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে হোটেল শ্রমিকের মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর উত্তর বাড্ডায় ডিস লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে তামিম হোসেন (১৭) নামে একজন মারা গেছেন। বৃহস্পতিবার (১৬আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উত্তর বাড্ডা সবজি গলির একটি বাসায় এ ঘটনা ঘটে।

তামিমের সহকর্মী মোঃ সুজন জানান, তারা বাড্ডায় স্কাইলিংক ক্যাবল নেটওয়ার্কে চাকরি করেন।

সুজন আরও বলেন, তামিম আর আমি এক বাসায় ডিস লাইনের সংযোগ দিচ্ছিলাম। তামিম ওই বাসার পিছনে জানালা দিয়ে সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পরে। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত তামিমের বাবা রাজ মিস্ত্রী সোহেল মিয়া জানান, তাদের বাড়ি শেরপুর শ্রীবর্দী উপজেলার কাকিলাকুড়া গ্রামে। বর্তমানে উত্তর বাড্ডা সবজি গলির একটি বাসায় ভাড়া থাকেন। দুই ভাই এক বোনের মধ্যে তামিম ছিল বড়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার