26 C
আবহাওয়া
১২:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ২৪ ঘন্টায় চট্টগ্রামে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে

২৪ ঘন্টায় চট্টগ্রামে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে

২৪ ঘন্টায় চট্টগ্রামে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে

বিএনএ চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন।  একই সময়ে নতুন করে ৪৩৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান,২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৪ জন নগরীর বাসিন্দা, বাকি ৭ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৫৩ জন চট্টগ্রাম নগরীর। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৪৮৬ জন।

তিনি বলেন, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে ২ হাজার ২৫০ জনের নমুনা পরীক্ষা করে ৪৩৮ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরীর রয়েছে ২৭৯ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত একদিনে করোনা শনাক্তের হার ১৯ দশমিক ৪৬ শতাংশ বলে জানান জেলা সিভিল সার্জন।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী