27.3 C
আবহাওয়া
২:৫৭ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » মানবিক চিকিৎসক সন্দ্বীপন দাশ না ফেরার দেশে

মানবিক চিকিৎসক সন্দ্বীপন দাশ না ফেরার দেশে

মানবিক চিকিৎসক হিসেবে সুপরিচিত ডা. সন্দ্বীপন দাশ (৫২)

বিএনএ, চট্টগ্রাম:  মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সন্দ্বীপন দাশ (৫২) পরলোক গমন করেছেন। সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টায় শহরের ইম্পেরিয়াল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।  ডা. সন্দ্বীপন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি মা-বাবা, চিকিৎসক স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য ভক্ত রেখে যান।

গত বছর তিনি কোভিড-১৯ রোগে আক্রান্ত হন। এর পর থেকে কিডনি জটিলতায় ভুগছিলেন।

ইম্পেরিয়াল হসপিটাল সূত্র জানায়, ডা. সন্দ্বীপন গত রোববার পেটের ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন।তবে কিডনি সমস্যা, শরীরে সোডিয়াম ঘাটতি, মস্কিষ্কের স্নায়ুর কার্যকারিতা হ্রাস পাওয়া, ডায়াবেটিসসসহ বেশকিছু জটিলতা ছিল তার শরীরে। কিডনি ডায়ালেসিস করা হয়।

মানবিক চিকিৎসক হিসেবে সুপরিচিত ডা. সন্দ্বীপন দাশ (৫২)

ডা. সন্দ্বীপন দাশ এর স্বজনরা জানান, প্রয়াত ডাক্তার সন্দ্বীপন গরীব-অসহায়  রোগীর কাছ থেকে কোন ফি নিতেন না।উল্টো ওষুধ দিয়ে সাহায্য করার চেষ্টা করতেন। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি চিকিৎসা প্রত্যাশী কোন রোগীকে বিমুখ করতেন না। তাঁর কাছে চিকিৎসা নিতে আসা রোগীকে তিনি রোগী নয়, নিজের পরিবারের সদস্যের মতো আপন করে দেখতেন। রাস্তায় পড়ে থাকা অপরিচিত অসুস্থ রোগীকে তিনি অসংখ্যবার নিজের গাড়িতে করে হাসপাতালে পাঠিয়েছেন, চিকিৎসা করেছেন। এমন চিকিৎসক বর্তমান সমাজে খুব দেখা যায় না।

বিএনএ নিউজ, জিএন

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ