20 C
আবহাওয়া
৪:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ভুটানকে ৩-০ গোলে হারাল বাংলাদেশ

ভুটানকে ৩-০ গোলে হারাল বাংলাদেশ


বিএনএ, স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের জয়রথ অব্যাহত। বৃহস্পতিবার (১৭ জুলাই) নিজেদের চতুর্থ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।

টানা চার ম্যাচ জিতে বাংলাদেশ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে।

বাংলাদেশ এগিয়ে যায় ৩৩ তম মিনিটে। ভুটানের এক ডিফেন্ডার নিজেদের বক্সের মুখে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে পেয়ে যান তৃষ্ণা রানী। দ্রুত বলের নিয়ন্ত্রণ নিয়ে একজনকে কাটিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন তিনি।

ব্যবধান দ্বিগুণ হয় ৬৫তম মিনিটে। গোল কিক নিতে গিয়ে পা পিছলে পড়ে যান ভুটান গোলরক্ষক। তবে তার বুটের হালকা স্পর্শে বল চলে যায় তার সতীর্থের কাছে। মুনকির চার্জে তিনিও বল হারালে পেয়ে যান তৃষ্ণা। ছুটে গিয়ে দারুণ শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড।

৭৪তম মিনিটে বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। স্বপ্না রানীর দূরপাল্লার শট লাফিয়ে ওঠা গোলরক্ষককে ফাঁকি দিয়ে ক্রসবারের ভেতরের কানায় লেগে পার হয় গোললাইন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা