31 C
আবহাওয়া
১:১৪ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » টাঙ্গাইলে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

টাঙ্গাইলে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু


বিএনএ, টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে গর্তের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ফুলবাগ চালা ইউনিয়নের হাগুড়াকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- মোশাররফ হোসেনের ছেলে আকাশ মিয়া (৬), হারুন অর রশিদের ছেলে নাঈমুর রহমান (৫) ও কামরুল হাসানের ছেলে সোহানুর রহমান (৬)।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার হাগুড়াকুড়ি এলাকায় তিন শিশু সবার অজান্তে ডোবায় গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে সাড়ে ৬টার দিকে স্থানীয়রা তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আলী বলেন, সম্প্রতি ওই এলাকায় একটি বাড়ির তৈরির জন্য মাটি উত্তোলন করা হয়। পরে সেই জায়গায় গর্তের (ছোট পুকর) তৈরি হয়। বৃষ্টির হলে ওই গর্তে পানি জমে। নিহত ৩ জনই ওই বাড়ির পাশেই খেলাধুলা করেছিলো। খেলাধুলা শেষ করে তারা বাড়ির পাশের ওই গর্তে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে তারা গর্তের পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন তাদেরকে খোঁজাখুজি করেও কোন সন্ধান পাচ্ছিলো না। পরে প্রথমে এক শিশুর মরদেহ ভেসে উঠে। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে অন্য দুইজনের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে সোহান নানীর বাড়িতে বেড়াতে এসেছিলো।

তিনি আরও বলেন, এ ঘটনার পর পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাদের মরদেহ সুরতহাল করছে।

মধুপুর থানার ওসি মাজহারুল আমিন বলেন, পানিতে ডুবে তিন শিশু মৃত্যু হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!