28 C
আবহাওয়া
৩:৪২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পায়রা বন্দরে ভিড়ল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লাবাহী জাহাজ

পায়রা বন্দরে ভিড়ল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লাবাহী জাহাজ

পায়রা বন্দরে ভিড়ল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লাবাহী জাহাজ

বিএনএ, বরিশাল: পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৮ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে একটি জাহাজ পায়রা বন্দরের ইনার অ্যাঙ্করেজে এসে পৌঁছেছে।

মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী এমভি আমেরিকা গ্রেকা নামের মাদার ভেসেলটি রোববার (১৬ জুলাই) বিকেলে পায়রা বন্দরে এসে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দর ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান।

তিনি বলেন, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ২৮ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরে এসেছে এমভি আমেরিকা গ্রেকা নামের মাদার ভেসেলটি।এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি রোববার বিকেলে পায়রা বন্দরে পৌঁছায়।

জাহাজটির ড্রাফট ৯ দশমিক ৫ মিটার, দৈর্ঘ্য ১৯৮ দশমিক ৯৮ ও প্রস্থ ৩২ দশমিক ২৬ মিটার। কিছুদিন আগে কয়লার অভাবে বন্ধ হয়ে যায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম।

পরে কয়লা এনে পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি ২৫ জুন চালু করা হয়। এরপর একে একে এ নিয়ে ছয়টি জাহাজে কয়লা এলো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য। মোট ছয়টি জাহাজে প্রায় ৩ লাখ ৪ হাজার ১৩৩ মেট্রিক টন কয়লা এসেছে।

বিএনএনিউজ/সাইয়েদ কাজল,বিএম/ হাসনাহেনা।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা