27 C
আবহাওয়া
১১:২৯ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » আজ বিসিবির বিশেষ সভা

আজ বিসিবির বিশেষ সভা

বিসিবি

বিএনএ, স্পোর্টস ডেস্ক : নির্মিতব্য ‘শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম’ নিয়ে আজ রোববার (১৭ জুলাই) বিশেষ সভা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কার্যালয়ে অনুষ্ঠিতব্য সভায় ‘শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের’ পরামর্শক নিয়োগের বিষয়ে আলোচনা করা হবে। যত দ্রুত সম্ভব স্টেডিয়ামটি নির্মান সম্পন্ন করতে চায় বিসিবি।

বিসিবি মিডিয়া এবং কমিউনিকিশন কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু আজ বলেন, ‘শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পরামর্শক নিয়োগের জন্য এই বৈঠক হবে। আগ্রহীরা নিজেদের উপস্থাপনা তুলে ধরবে। এরপর সেখান থেকে একজনকে বেছে নেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘বৈঠকে এজেন্ডা রয়েছে মাত্র একটি। আমাদের শেষ বৈঠকের পর বোর্ড সভাপতি বলেছিলেন, এজিএমের আগে একজন পরামর্শক নিয়োগ করবো। বৈঠকের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার হিসেবে এই বিশেষ সভা ডাকা হয়েছে।’

তবে দেশের সিগনেচার স্টেডিয়াম নির্মাণে দেশি বা বিদেশি কোম্পানি নিয়োগ করা হবে তা জানাননি টিটু।

তিনি বলেন, ‘সভা শেষে সভাপতি সব কিছু জানাবেন। কিন্তু এজিএমের সাথে এই সভার কোন সম্পর্ক নেই। এই সভাটি শুধুমাত্র স্টেডিয়ামের প্রক্রিয়ার জন্য।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!