29 C
আবহাওয়া
১০:৫৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » গলায় ফাঁস লাগিয়ে মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা

গলায় ফাঁস লাগিয়ে মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা

আত্মহত্যা

বিএনএ, ঢাকা : রাজধানীর গুলশান নিকেতনের নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে ফারিয়া হায়দার (২১) নামে এক মেডিকেল শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার সকাল সাড়ে ৯টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের বাবা মো. আলম হায়দার জানান, তারা নিকেতনে থাকেন। গত রাতে খাবার খেয়ে নিজের রুমে ঘুমিয়ে পড়ে ফারিয়া।
সকালে ফারিয়ার রুমে গিয়ে দেখতে পান ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখান থেকে চিকিৎসকরা তাকে পাঠিয়ে দেন ঢামেক হাসপাতালে। এখানে আনার পর চিকিৎসক ফারিয়াকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ফারিয়া মালোয়েশিয়ার একটি মেডিক্যাল কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলো। করোনার কারণে সে দেশে থেকে অনলাইনেই ক্লাস করছিল। সে কি কারণে আত্মহত্যা করেছে তা আমরা জানতে পারি নাই।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, ঘটনাটি শুনেছি। বিস্তারিত জানার জন্য মেডিক্যালে পুলিশ পাঠানো হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিএনএ/আজিজুল , ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮