28.7 C
আবহাওয়া
২:১২ অপরাহ্ণ - জুলাই ৯, ২০২৬
Bnanews24.com
Home » হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু


বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে চার জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৬৬ জন ও নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১১ জন।

সেইসাথে, গত ১৫ই মার্চ থেকে আজ ১৭ই জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৮ হাজার ৮৯৫ জন ও নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০ হাজার ৬৩৪ জন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে মৃতদের তিনজন সিলেটে, একজন ময়মনসিংহে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ