বিএনএ, ক্রীড়া ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তিনটি গোলই করেছেন লিওনেল মেসি। ম্যাচ শুরুর মাত্র ৪ মিনিটে বল জালে পাঠান মেসি।
১৬ মিনিটে গোল পান মেসি। প্রথমার্ধে আলজেরিয়াও পাল্টা চেষ্টা করে। বেনতালেব ও আনিস হাজ মুসা বেশ কয়েকবার আর্জেন্টিনার রক্ষণে চাপ দেন। তবে গোলরক্ষক এমি মার্তিনেজ সব আক্রমণ ঠেকিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে ম্যাক অ্যালিস্টারের শট গোলরক্ষক জিদান ঠেকালেও ফিরতি বলে গোল করেন মেসি। ব্যবধান হয় ২-০। এরপর ৭৮ মিনিটের আগে বক্সের ভেতরে বল পেয়ে দুই ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে তৃতীয় গোলটি করেন মেসি। সেই সঙ্গে পূর্ণ হয় তার বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক।
৭৮ মিনিটে মেসিকে মাঠ থেকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। পরের ম্যাচের কথা মাথায় রেখে তাকে বিশ্রাম দেওয়া হয়। তার জায়গায় মাঠে আসেন নিকো পাজ, যাকে অনেকেই মেসির উত্তরসূরি হিসেবে দেখছেন। বাকি সময় ৩-০ ব্যবধান ধরে রাখে আর্জেন্টিনা।এই ম্যাচটি ছিল আর্জেন্টিনার হয়ে মেসির ২০০তম ম্যাচ। বিশ্বকাপে এটি তার ২৭তম ম্যাচ, যা এখন পর্যন্ত যেকোনো খেলোয়াড়ের সর্বোচ্চ।
বিএনএ/ ওজি
![]()

