25 C
আবহাওয়া
৮:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » উগান্ডায় স্কুলে জঙ্গি হামলায় নিহত ২৫

উগান্ডায় স্কুলে জঙ্গি হামলায় নিহত ২৫


বিএনএ, বিশ্বডেস্ক : উগান্ডার একটি স্কুলে জঙ্গি হামলায় ২৫ জন নিহত হয়েছেন। শনিবার(১৭ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গুরুতর আহত হয়েছে আরও ৮ জন।

পুলিশ বলছে, শুক্রবারের এ হামলাটি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে অবস্থিত উগান্ডার একটি গ্রুপ অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) দ্বারা পরিচালিত।

এখন পর্যন্ত ২৫টি মৃতদেহ স্কুল থেকে উদ্ধার করে বেভেরা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়াও উদ্ধার হওয়া আটজন বেভেরা হাসপাতালে গুরুতর অবস্থায় রয়েছেন। হামলার সময় স্কুলের একটি ছাত্রাবাস পুড়িয়ে দেয়া হয় এবং একটি খাবারের দোকান লুট করা হয় ।

গত এপ্রিলে এডিএফ কঙ্গোর পূর্বাঞ্চলে একটি গ্রামে হামলা চালিয়ে কমপক্ষে ২০ জনকে হত্যা করা হয়। উগান্ডা এডিএফ-এর বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করার জন্য কঙ্গোতে সৈন্য পাঠিয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা