25 C
আবহাওয়া
৯:৫২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » গুগল ম্যাপই দেখাবে কোথায় কত টোল ট্যাক্স 

গুগল ম্যাপই দেখাবে কোথায় কত টোল ট্যাক্স 


বিএনএ, বিশ্বডেস্ক : গুগল ম্যাপ একটি নতুন ফিচার যোগ করতে চলেছে। এবার তারা তাদের অ্যাপের ব্যবহারকারীদের টোল ট্যাক্সের পরিমাণও দেখিয়ে দেবে। দেবে ‘টোল পাস’।

গুগল ঘোষণা করেছে, যখনই কোনও যাত্রী যাত্রা শুরু করবেন, তিনি তার গুগল অ্যাপে দেখে নেবেন, পথের কোথায় কোথায় টোল ট্যাক্স দিতে হবে। সংশ্লিষ্ট টোল ট্যাক্স সংস্থার থেকেই আগাম ব্যবহারকারীর কাছে বার্তা চলে আসবে। অ্যাপ এ-ও দেখাবে, সপ্তাহের কোন দিন সেটি, এবং সংশ্লিষ্ট টোল পয়েন্টে সেই মুহূর্তে কোন গাড়ির জন্য কত ট্যাক্স ধার্য।

শুধু তাই নয়, নতুন ফিচার দেখাবে, সংশ্লিষ্ট যাত্রীর যে গন্তব্য তা কত সহজে ও কম দূরত্ব অতিক্রম করে যাওয়া যাবে।

গুগল ম্যাপের এই নতুন রিভাইজড অ্যাপ যে শুধু রাস্তার টোল প্লাজা ও সেখানে ধার্য টোলের পরিমাণই জানাবে, তা নয়; ব্যবহারকারীকে তা এ-ও দেখাবে, কী ভাবে যে-পথে টোল দিতে হবে সেই পথ এড়িয়ে ভিন পথে সংশ্লিষ্ট যাত্রী তাঁর গন্তব্যে পৌঁছতে পারবেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন