27 C
আবহাওয়া
৪:৫১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে স্ট্যাম্পের আঘাতে স্কুলছাত্র অচেতন

রাজধানীতে স্ট্যাম্পের আঘাতে স্কুলছাত্র অচেতন

রাজধানীতে স্ট্যাম্পের আঘাতে স্কুলছাত্র অচেতন

বিএনএ,ঢাকা: রাজধানীর বাড্ডা এলাকায় ক্রিকেট খেলার স্ট্যাম্পের আঘাতে মুশফিকুর আরমান প্রিয় (১৬) নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে বাড্ডা বেড়াইদ এলাকার একটি খেলার মাঠে এ ঘটনা ঘটে। আহত মুশফিকুর ওই এলাকার স্থানীয় স্কুলের দশম শ্রেণির ছাত্র।

আহত মুশফিকের মামা মাকসুদ জানান, তিনদিন আগে স্থানীয় এক ছেলের সঙ্গে ক্রিকেট খেলা নিয়ে ঝগড়া হয়। সেই ছেলে আজ তাকে স্ট্যাম্প দিয়ে মাথায় আঘাত করে। তার অবস্থা গুরুতর।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, স্ট্যাম্প দিয়ে মাথায় আঘাত করার কারণে মুশফিকের অবস্থা গুরুতর। সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিএনএনিউজ/আজিজুল,মনির

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা