29 C
আবহাওয়া
৩:০৩ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » সবার আগে দ্বিতীয় রাউন্ডে ইতালি

সবার আগে দ্বিতীয় রাউন্ডে ইতালি


স্পোর্টস ডেস্ক: রবার্তো মানচিনি দায়িত্ব নিয়ে যেন জাদুর কাঠির মতো বদলে দিয়েছেন। এবার তো ইউরোতে সবার আগে গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ষোলোতে পৌঁছে গেছে ইতালি। বুধবার রাতে গ্রুপ ‘এ’ এর ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে তারা। ম্যানুয়েল লুকাতেল্লির জোড়া ও ইমোবিলের গোলে সুইডিশদের ৩-০ তে ব্যবধানে হারিয়ে সবার আগে ইউরোর শেষ ষোলো নিশ্চিত করেছে মানচিনির দল।

সুইডিশদের বিপক্ষে শুরুতে খানিকটা চাপে ছিল ইতালি। তবে অল্প সময় পরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। ১৮ মিনিটে অধিনায়ক কিয়েলিনির গোলে এগিয়েও গিয়েছিল ইতালি। জটলার মধ্যে বল পেয়ে জালে জড়িয়েছিলেন তিনি। কিন্তু ভিএআরের সাহায্যে হ্যান্ডবল হওয়ায় গোলটি বাতিল করেন রেফারি।

একটু পরই হাতের ব্যথায় মাঠ ছাড়েন ইতালির অধিনায়ক কিয়েলিনি। তবে তাতে ছন্দ হারায়নি তারা। গোল পেতেও অপেক্ষাটা দীর্ঘ হয়নি ইতালির। ম্যাচের ২৫ মিনিটের সময় ভারাতির বাড়ানো পাস ফাঁকায় পেয়েছিলেন লুকাতেল্লি। বল জালে জড়াতে ভুল করেননি তিনি।

এক গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়া আজ্জুরিদের ফের এগিয়ে দেন লুকাতেল্লি। ম্যাচের ৫১ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ম্যাচের শেষ সময়ে এসে ব্যবধানটা ৩-০ করেন ইমোবিল। লুকাতেল্লির মতো তিনিও ডি বক্সের বাইরে থেকে লক্ষ্যভেদ করেন। শেষ পর্যন্ত ৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মানচিনির দল।

‘এ’ গ্রুপে দুই ম্যাচের দুইটিতেই জিতে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইতালি। ২ ম্যাচে একটি জয়ে তিন পয়েন্ট নিয়ে দুইয়ে ওয়েলস, এক ড্রতে সুইজারল্যান্ড আছে তিনে। আর ২ ম্যাচে জয় ও ড্রহীন তুরস্ক আছে সবার শেষে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট