25.8 C
আবহাওয়া
৬:৪৭ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » মতিঝিলে তিনতলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

মতিঝিলে তিনতলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে


বিএনএ, ঢাকা : রাজধানীর মতিঝিলের শাহজালাল ইসলামী ব্যাংক এর পাশের ৩ তলা বিল্ডিংয়ের তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৭ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ৪ ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে, সন্ধ্যা ৬টার দিকে আগুনের এই ঘটনা ঘটে। ৬টা ১৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ৬টা ২৮ মিনিটে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে একে একে যোগ হয় আরও ৩টি ইউনিট।

প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। এ ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবরও এখন পর্যন্ত জানা যায়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?