24 C
আবহাওয়া
১:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » কাপ্তাইয়ে ঝড়ের কবলে পড়ে নদীতে যুবক নিখোঁজ

কাপ্তাইয়ে ঝড়ের কবলে পড়ে নদীতে যুবক নিখোঁজ

পানিতে ডুবে মৃত্যু

বিএনএ, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে ঝড়ের কবলে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার (১৭ মে) দুপুরে হাদির টিলা সংলগ্ন কর্ণফুলী নদীতে নিখোঁজ হয় বলে জানা যায়।

নিখোঁজ যুবকের নাম সিরাজুল আরেফিন আকিব (২২)। সে কাপ্তাই পিডিরির কর্মচারী শহীদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে আকিব এবং তার তিন বন্ধু কাপ্তাই প্রজেক্ট এলাকার হাদির টিলা সংলগ্ন কর্ণফুলী নদীতে গোসল করতে নামে। হঠাৎ ঝড়ের কবলে পড়ে। এ সময় তিন বন্ধু নদীর তীরে আসতে পারলেও আকিব নদীর পানিতে তলিয়ে যায়। পরে তার বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে স্থানীয় বাসিন্দাদের জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে কাপ্তাই ইউএনও, ফায়ার সার্ভিস এবং নৌ ডুবুরীদলকে জানানো হয়েছে। এখন নিখোঁজ আকিবকে উদ্ধারে ফায়ার বিগ্রেড ও নৌ-বাহিনীর ডুবুরী দলের সদস্যরা কাজ করে যাচ্ছেন।

এ বিষয়ে কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) শাহীনুর রহমান জানান, খবর পেয়ে আমাদের টিম উদ্ধারে যায়। আকিবকে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

 

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে