31 C
আবহাওয়া
১২:০১ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » সাতকানিয়ায় পুকুরে মিলল নিখোঁজ ছাত্রের মরদেহ

সাতকানিয়ায় পুকুরে মিলল নিখোঁজ ছাত্রের মরদেহ

সাতকানিয়ায় পুকুরে মিলল নিখোঁজ ছাত্রের মরদেহ

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর মাঈনুদ্দীন আরাফাত নামে (৭) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার (১৭ মে) ভোর ৫টার দিকে উপজেলার কেওঁচিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মাস্টার বাড়ি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাঈনুদ্দীন আরাফাত বাজালিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আব্দুল মান্নানের ছেলে এবং বাজালিয়া মাহালিয়া তালিমুল কোরআন নূরানী মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র।

ওই শিশুর পরিবার জানায়, গত ১২ মে শিশু আরাফাতের মা অসুস্থ থাকায় কেরানীহাট একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা শেষে নানার বাড়ি কেঁওচিয়ায় বেড়াতে যায়। এরপর ১৬ মে দিবাগত রাত ১টার দিকে নানার বাড়ি থেকে শিশুটি বের হয়ে গেলে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। আজ বুধবার ভোর ৫টার দিকে বাড়ির পুকুরে তার মরদেহটি ভেসে উঠে।

বিষয়টি নিশ্চিত করে কেঁওচিয়া ইউপি চেয়ারম্যান ওসমান আলী বলেন, একটি মাদ্রাসাছাত্র নিখোঁজের খবর পেয়ে আমি স্থানীয় ইউপি সদস্যকে ঘটনাস্থলে পাঠাই। নিখোঁজের পরে স্থানীয়ভাবে অনেক খোঁজাখুঁজি শেষে বুধবার ভোরে মাস্টারবাড়ির পুকুরে শিশুটির মরদেহ ভেসে উঠে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, নিহতের পরিবার কোন ধরনের থানায় অভিযোগ করেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুকুরে ডুবে শিশুটি মারা যায়। এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!