23 C
আবহাওয়া
৭:২০ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ভারতে স্কুল দখল করে অস্ত্র চালনার প্রশিক্ষণ

ভারতে স্কুল দখল করে অস্ত্র চালনার প্রশিক্ষণ


বিএনএ, বিশ্বডেস্ক : ভারতে বিশ্ব হিন্দু পরিষদের যুব সংগঠন বজরং দলের কর্নাটক শাখার বিরুদ্ধে স্কুল দখল করে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে।

গত ৫ থেকে ১১ মে কর্নাটকের কোডাগু জেলার পোন্নমপেটের একটি স্কুলে বজরং দলের প্রশিক্ষণ শিবিরে শারীরিক সক্ষমতা, লাঠির পাশাপাশি আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বলে খবর বেরিয়েছে। সেই প্রশিক্ষণ শিবিরে সংগঠনের সদস্যদের চাঁদমারিকে নিশানার ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনার ঝড় উঠে।

কর্নাটক বজরং দলের নেতা তথা শিবিরের অন্যতম আয়োজক রঘু সকলেশপুর সোমবার পোন্নমপেটের স্কুলে প্রশিক্ষণ শিবিরের আয়োজনের কথা মেনে নিয়েছেন। তিনি বলেন, ‘‘আমাদের সদস্যদের শারীরিক এবং মানসিক সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যেই ওই ‘শৌর্য কর্মশালা’র আয়োজন করা হয়েছিল।’’

ওই কর্মশালায় কোনও আগ্নেয়াস্ত্র ছিল না বলেই দাবি করেন রঘু। তিনি বলেন, ‘‘ত্রিশূল দীক্ষার পাশাপাশি একাগ্রতা বাড়ানোর লক্ষ্যে প্রশিক্ষণ শিবিরে এয়ারগান চালানোর অনুশীলনের ব্যবস্থা ছিল। এয়ারগান কেনা বা অনুশীলনের জন্য কোনও লাইসেন্স লাগে না। আগ্নেয়াস্ত্র আইনও ভঙ্গ করা হয় না।’’ এক সপ্তাহের ওই প্রশিক্ষণ শিবিরে বজরং দলের ১১৬ সদস্য অংশ নিয়েছিলেন বলে জানান তিনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর