32 C
আবহাওয়া
৬:৩৯ অপরাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ইসরায়লে বদর-৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইসলামি জিহাদ

ইসরায়লে বদর-৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইসলামি জিহাদ

ইসরায়লে বদর-৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইসলামি জিহাদ

বিএনএ, বিশ্বডেস্ক : ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন ইসলামি জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড ইসরায়লের আশকেলন শহরে বদর-৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্রটি আড়াইশ কিলোগ্রাম বোমা বহন করতে পারে।

আল-কুদস ব্রিগেড রোববাে এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এতে বদর-৩ ক্ষেপণাস্ত্র ইসরায়ল অধিকৃত আশকেলন নগরীর বিভিন্ন অবস্থানে আঘাত হানতে দেখা যায়।

বদর-৩ ক্ষেপণাস্ত্র প্রথম ব্যবহার করা হয় ২০১৯ সালেল ৪ ও ৫ মে। সেসময় আশকেলন নগরীর আকাশে অন্তত চারটি বদর-৩ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী কা আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান শহীদ জেনারেল কাসেম সোলাইমানির প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে তারা এই ক্ষেপণাস্ত্রের নাম দিয়েছে ‘কাসেম’। (পার্সটুডে)

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৪৮ পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছাগলনাইয়ার ঘোপালে শারদীয় দুর্গাপূজায় উপহার সামগ্রী বিতরণ স্বরাষ্ট্রমন্ত্রী: বিরোধী দল সংবিধান সংশোধনীতে সহযোগিতা করছে না বন্যা আশঙ্কায় সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি জাপান-বাংলাদেশ শ্রম চুক্তি সই ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী