22 C
আবহাওয়া
৯:১৮ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » নিউজিল্যান্ড সিরিজেও নেই আর্চার

নিউজিল্যান্ড সিরিজেও নেই আর্চার

আর্চার

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেলেন জোফরা আর্চার। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এ তথ্য নিশ্চিত করেছে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের বিপক্ষে সাসেক্সের হয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র পাঁচ ওভার বল করেন আর্চার, পরে তার ডান কনুইয়ে ব্যথার কথা জানান।

হাত ও কনুইয়ের সমস্যায় ভারতে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি ২৬ বছর এ বয়সী পেসার। দীর্ঘদিনের কনুইয়ের সমস্যায় পুনর্বাসনে কাটানোর পর তার হাতে অস্ত্রোপচার করে গ্লাসের টুকরো বের করা হয়। এ কারণে আইপিএলেও খেলা হয়নি। সম্প্রতি সাসেক্সের হয়ে মাঠে নেমেছিলেন। প্রথম ইনিংসে কেন্টের দুটি উইকেটও পান আর্চার। তবে ম্যাচের শেষ দুই দিন করেননি একটি বলও।

ইসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, ইংল্যান্ড ও সাসেক্সের মেডিকেল টিম এখন নির্দেশনা দেবে। কনুইয়ের সমস্যা কাটিয়ে উঠতে করণীয় কী তা জানতে এই সপ্তাহের শেষ দিকে আর্চার বসবেন চিকিৎসকের সঙ্গে। আগামী ২ জুন লর্ডসে হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট। ১০ জুন বার্মিংহ্যামে হবে সিরিজের শেষ ম্যাচ।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!