26 C
আবহাওয়া
৬:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বায়েজিদ থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

বায়েজিদ থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

বায়েজিদ থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইব্রাহীম খলিল প্রকাশ খলিল’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে দশটায় কুমিল্লা জেলার লাকসাম পৌরসভার দক্ষিণ বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামী ইব্রাহীম খলিল প্রকাশ খলিল, মোঃ মন্তাজ মিয়ার ছেলে। তার বাড়ি কুমিল্লা জেলার বরুড়া থানার নোয়াদ্দা গ্রামে।

র‌্যাব-৭ জানায়, চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ইব্রাহীম খলিল প্রকাশ খলিল, কুমিল্লা জেলার লাকসাম পৌরসভা এলাকায় আবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এবং র‌্যাব-১১ এর যৌথ আভিযানিক দল কুমিল্লা জেলার লাকসাম পৌরসভার দক্ষিণ বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে মাদক মামলা আইনে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১০০০ হাজার টাকা অর্থ দন্ড করে আদলত।

গ্রেপ্তার আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার বরুড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ / আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের