25 C
আবহাওয়া
৮:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ফেনীতে ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


বিএনএ, ফেনী : অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মনিরুল আলম মিনারকে (৪৩) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত পৌনে আটটার দিকে ফেনী মডেল থানাধীন মাস্টার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি টিম।গ্রেপ্তার মনিরুল আলমের পিতার নাম দিদারুল আলম।

র‌্যাব জানায়, মনিরুল আলমকে আদালত দোষী সাব্যস্ত করে অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থ দণ্ড দেন। ফেনী জেলার ফেনী মডেল থানার মামলা নং-৩৯, জিআর নং-৩৪০, তারিখ-২০ জুলাই ২০০২ইং, ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক)/১৯(চ) ধারায় দায়েরকৃত অস্ত্র মামলায় এ দন্ড দেয়া হয়। মামলা রুজু হওয়ার পর থেকে সে পলাতক ছিল। র‌্যাব গোপন সংবাদ পায় মনিরুল উকিল পাড়ায় আছে। সে তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, মামলা রুজু হওয়ার পর হতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে নিজের নাম-ঠিকানা পরিবর্তন করে ফেনী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে আসছিল।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে   ফেনী জেলার ফেনী মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের