26 C
আবহাওয়া
৫:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

ধামরাইয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২


বিএনএ, সাভার: ঢাকার ধামরাইয়ে ইসলামপুর এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৭ এপ্রিল ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান-পিপিএম (বার)।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন আশুলিয়া থানার নিরিবিলি গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. তুহিন সরদার (২৮) ও বরিশাল জেলার মুলাদী উপজেলার সন্তোষপুর গ্রামের মো. সিরাজ সিকদারের ছেলে মো. মিরাজ হোসেন (৩০)। মিরাজ হোসেন আশুলিয়া থানার পলাশবাড়ি বটতলা এলাকার বাবুদের বাড়ি ভাড়া থাকতেন।

জেলার পুলিশ সুপার বলেন, গতকাল রোববার রাত ৯ টা ৪০ মিনিটের সময় ধামরাই থানার ইসলামপুর এলাকা থেকে ৫০০ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে মামলা করে ধামরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ইমরান,  এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের