28 C
আবহাওয়া
৬:১৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কেনাকাটা নিয়ে ছোট বোনের সাথে অভিমান, বড় বোনের আত্মহত্যা

কেনাকাটা নিয়ে ছোট বোনের সাথে অভিমান, বড় বোনের আত্মহত্যা


বিএনএ,আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারায় ঈদের কেনাকাটা নিয়ে ছোট বোনের সাথে অভিমান করে বিউটি আক্তার (২১) নামেে এক তরুণী আত্মহত্যা করেছে।  সে উপজেলার রায়পুর ইউনিয়নের মোহাম্মদ কামাল উদ্দিন এর মেয়ে। তারা দুই বোন কেইপিজেডে চাকরি করতো। রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে রায়পুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড (মানিক্যের বাড়ী) এলাকায় নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে ঈদের কেনা-কাটা নিয়ে দুই বোনের ঝগড়া লাগে। ঝগড়ার পর ছোটবোন সুইটি আক্তার বড়বোন বিউটি আক্তারের সাথে রাগ করে বান্ধবীর বাসায় চলে যায়। এই নিয়ে পরিবারের অন্যান্য সদস্যরা বিউটি আক্তারকে বকাঝকা করে। রোববার সন্ধ্যায় পরিবারের সবার সাথে ইফতার করে বিউটি। ইফতার শেষে ঘরে বিদ্যুৎ না থাকায় পরিবারের সবাই উঠানে বের হলে এই সুযোগে ঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

পরিবার সূত্রে জানা যায়, ইফতারের পর উঠানে মেয়েকে দেখতে না পেয়ে অনেক ডাকাডাকি করি। পরে ঘরের দরজা বন্ধ পেয়ে জানালা দিয়ে দেখলাম আমাদের মেয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে তাকে দরজা ভেঙে নিচে নামিয়ে আনি। কোনো কারণ ছাড়া আমার মেয়েটা আমাদের ছেড়ে চলে গেছে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ তৌহিদুল ইসলাম বলেন, মেয়ের ঝুলন্ত মরদেহ দেখে মেয়েটির পরিবার আমাকে ফোন করলে আমি ঘটনাস্থলে পৌছে আনোয়ারা থানায় খবর দিই।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কেনাকাটা নিয়ে বোনের সাথে ঝগড়া করে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিএনএ/ এনামুল হক নাবিদ, ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা