29 C
আবহাওয়া
৭:১০ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » জাবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক নুরুল আলম

জাবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক নুরুল আলম

জাবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক নুরুল আলম

বিএনএ, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রুটিন উপাচার্য অধ্যাপক নুরুল আলমকে। ১৭ এপ্রিল (রোববার) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মাসুম আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নিয়োগ পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক নুরুল আলম বলেন,” সবারই তো ইচ্ছে থাকে একটা ভালো জায়গায় যাওয়ার। আমার সে ইচ্ছে আল্লাহ পূরন করেছেন এ জন্য শুকরিয়া। মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা যে এমন একটি গুরুদায়িত্ব পালনে আমার উপর আস্থা রেখেছেন। আমার যে কাজ তা সবাইকে নিয়ে করার চেষ্টা করবো।

এর আগে ১ মার্চ তাকে ভিসির রুটিন দায়িত্ব দেয়া হয়েছিলো। পরবর্তী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। উল্লেখ্য, ২০১৪ সালের ২ মার্চ দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. ফারজানা ইসলাম। পরে মেয়াদ শেষ হওয়ার আগেই ২০১৮ সালের ২ মার্চ দ্বিতীয় মেয়াদে আরও ৪ বছরের জন্য তাকে নিয়োগ দেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আবদুল হামিদ।

বিএনএনিউজ২৪.কম/শাকিল/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী