33 C
আবহাওয়া
৬:১২ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » রোনালদোর হ্যাটট্রিকে জিতলো ম্যানইউ

রোনালদোর হ্যাটট্রিকে জিতলো ম্যানইউ

ম্যান

বিএনএ স্পোর্টস ডেস্ক: শনিবার রাতে ক্রিস্টিয়ানো রোনালদো তার ক্লাব ক্যারিয়ারের ৫০তম হ্যাটট্রিক করেছেন। তার হ্যাটট্রিকে ভর করে প্রিমিয়ার লিগে নরউইচ সিটিকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাতে শীর্ষ চারে থেকে লিগ শেষ করার সম্ভাবনাও বেঁচে রইলো তাদের।

ঘরের মাঠে এদিন ৩২ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় রেড ডেভিলসরা। দুটি গোলই করেন রোনালদো। ৭ মিনিটে প্রথম গোলটি করেন তিনি। এ সময় বক্সের মধ্যে ডানদিক থেকে অ্যান্থনি ইলাঙ্গা তাকে বল বাড়িয়ে দেন। ডান পায়ের শটে রোনালদো জালে জড়ান।

৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। এ সময় কর্নার পায় ম্যানইউ। কর্নার থেকে আলেক্স টেলেসের উড়িয়ে মারা বলে হেড দিয়ে জালে জড়ান পর্তুগীজ সুপারস্টার। বিরতিতে যাওয়ার আগে পর অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে নরউইচ। ৪৫+১ মিনিটের মাথায় কিয়েরান ডোয়েল গোল করে ব্যবধান কমান।

বিরতি থেকে ফিরেই সমতা ফেরায় নরউইচ। ৫২ মিনিটে টিমু পুক্কি গোল করে সমতা ফেরান। তাকে গোলে সহায়তা করেন ডোয়েল। ৭৫ মিনিট পর্যন্ত এই সমতা বহাল থাকে। ৭৬ মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলকে এগিয়ে নেন রোনালদো। তার নেওয়া শট নরউইচের গোলরক্ষক টিম কার্ল ঠেকিয়ে দিয়েছিলেন। কিন্তু বল তার গ্লাভস ছুঁয়ে বাম পোস্টে লেগে জালে জড়ায়।

শেষ পর্যন্ত রোনালদোময় ম্যাচে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রাগনিকের শিষ্যরা।এই জয়ে ৩২ ম্যাচ থেকে ৫৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান নিয়েছে ম্যানইউ। সমান ম্যাচ থেকে ২১ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের তলানিতে আছে নরইউচ।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর