27 C
আবহাওয়া
৬:১৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » মৃত্যুর আগে মুসলিম বিশ্বের প্রতি যে বার্তা দিয়েছিলেন লারিজানি

মৃত্যুর আগে মুসলিম বিশ্বের প্রতি যে বার্তা দিয়েছিলেন লারিজানি


বিএনএ, বিশ্বডেস্ক : মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর প্রতি বার্তা দিয়ে ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ইরান পিছু হটবে না। একই সঙ্গে তিনি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

সাম্প্রতিক এক বার্তায় লারিজানি বলেন, ‘কয়েকটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ মুসলিম দেশ আমাদের বিরুদ্ধে পরিচালিত বিশ্বাসঘাতক আগ্রাসনের সময় ইরানকে সমর্থন দেয়নি।’ তিনি মুসলিমদের ধর্মীয় দায়িত্বের কথা উল্লেখ করে প্রশ্ন তোলেন, ‘কেউ যদি ‘হে মুসলিমরা’ বলে আহ্বান জানায় আর কেউ সাড়া না দেয়, তবে সে কি মুসলিম?’

তিনি আঞ্চলিক বিভিন্ন দেশে ইরানের হামলার পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, চলমান সংঘাতে নিরপেক্ষ থাকার সুযোগ নেই। তার ভাষায়, ‘আপনারা কোন পক্ষের?’

তবে লারিজানি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর ওপর আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় না। তিনি বলেন, ‘মুসলিম বিশ্বের ঐক্য যদি বাস্তবায়িত হয়, তবে তা সব রাষ্ট্রের নিরাপত্তা, অগ্রগতি ও স্বাধীনতা নিশ্চিত করতে সক্ষম।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা