23 C
আবহাওয়া
৫:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকায় আসছেন মার্কিন সিনেটর চার্লস পিটার্স

ঢাকায় আসছেন মার্কিন সিনেটর চার্লস পিটার্স

ঢাকায় আসছেন মার্কিন সিনেটর চার্লস পিটার্স

বিএনএ, ঢাকা: ঢাকায় আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সিনেটর গ্যারি চার্লস পিটার্স। সোমবার (১৭ মার্চ) দিবাগত রাতে সিনেটর পিটার্সের ঢাকায় আসার কথা। কূটনৈতিক সূত্রে জানা যায়, এক দিনের ঢাকা সফরে সিনেটর পিটার্স অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া সিনেটর পিটার্স সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সিনেটর পিটার্স যুক্তরাষ্ট্রের অস্ত্র ক্রয়সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান। ধারণা করা হচ্ছে, তার সফরে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এ ক্ষেত্রে নিরাপত্তা সরঞ্জাম বিক্রির প্রস্তাব দিতে পারে সিনেটর পিটার্স।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে